মনির হোসেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছসেবকলীগ ভারপ্রাপ্ত-সাধারণ সম্পাদক মনোনিত
- আপডেট সময় : ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সহিদুল আলম মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এক সময়ের ছাত্রলীগ ও যুবলীগের সাথে সক্রিয় রাজনীতির মাঠে বিচরণ করা মনির হোসেন তার মেধা ও যোগ্যতায়ই নিজের অবস্থান ধরে রেখেছেন।
তারই ধারাবাহিকতায় ২০২১ সালের অক্টোবরে ঘোষিত বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকরীগের পূণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
বিগত ১ বছরে দলীয় কর্মকান্ডের অংশ গ্রহনের মাধ্যমে নিজেকে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।
নিজের মেধা ও যোগ্যতার কারণে এবার বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে তাঁকে।
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল সমদ্দরকে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে ও সংগঠনের কোন কার্যক্রমে অংশগ্রহন না করায় এবং অনিহা প্রকাশ করায় তাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যহতি দেওয়া হয়েছে। এবং ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেনকে অস্থায়ী ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপনের স্নেহধন্য মো. মনির হোসেনকে স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত- সাধারণ সম্পাদক করায় দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্, সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল জেলা স্বেচ্ছাসেবকলীগেল সাধারন সম্পাদক শহিদুল আলম মনির,বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক আক্তার উজ জামান মিলনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
















