সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সিলেটে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের আক্রমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: প্রতিদিন সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের আক্রমন। এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ১৯ অক্টোবর (বুধবার) থেকে ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন ডেঙ্গ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এ পর্যন্ত দুই মাসে সিলেটে ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছিলেন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। তবে হাসপাতালে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ৯ জন চিকিৎসাধীন আছেন।
চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে চলতি মৌসুমে গত সেপ্টেম্বরে সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। আর অক্টোবর মাসে শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে এক দিনে বুধবার (১৯ অক্টোবর) সিলেটে সর্বোচ্চ ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সিলেটের ৯ ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। তবে সকলের শারীরিক অবস্থা এখন ভালো।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন- ডেঙ্গু রোগী বাড়ছে ঠিক, তবে সিলেটে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সিলেটে তেমন সংখ্যক রোগী বাড়েনি। যদি রোগী বাড়ে তা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত এক দিনে সারাদেশে আরও ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৪ জনে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের আক্রমন

আপডেট সময় : ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২