শীগ্রই বাংলাবান্ধা দিয়ে আবারও মানুষের পারাপার শুরু হবে – বাংলাবান্ধায় স্বরাষ্ট্র মন্ত্রী
- আপডেট সময় : ০৫:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৭২ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শীগ্রই আবারও বাংলাবান্ধা- ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে মানুষের পারাপার শুরু হবে। এর আগে মহামারী করোনা ভাইরাসের কারণে বন্দরের যাতায়াত বন্ধ হয়ে যায় বলে মন্ত্রী জানান।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে রিট্রিট প্যারেড গ্যালারি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় বন্ধু হিসেবে সহযোগীতা করেছিল ভারতবর্ষ। এবং মুক্তিযুদ্ধের সে সময় ভারতীয় বিএসএফের অনেক সহযোগীতা পেয়েছি। আমি সেই দিন বলেকেই স্বরণ করছি। আজকের এই রিট্রিট প্যারেড ভাতৃত্ববোধ প্রতিং যে দুই দেশ চলছে তারি একটি স্বাক্ষর এখানে দেখানো হলো। আমরা মনে করি যুগ যুগ ধরে এই বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের সাথে আমাদের বন্ধুপতিম দেশ হিসেবে সম্পর্ক আরও গভিরে যাবে। আমরা আশা করি আমরা সবাই একসঙ্গে চলবো, একসঙ্গে আমরা উন্নয়নের গান গাইবো। ভারতে বিএসএফের আইজি শ্রী অজয় সিং সহ ভারতীয় যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত এবং বাংলাদেশী বিজিবির যারা আছেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেয়ার জন্য।
তিনি আরো বলেন, প্রতিবেশি দুই বন্ধু প্রতীম দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্ট এই প্যারেড প্রদর্শনের আয়োজন করে।
এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং সহ উভয় দেশের বিজিবি ও বিএসএফের কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে দুই দেশের সীমান্ত রোক্ষী বাহিনী বিজিবি -বিএসএফের টিট্রিট প্যারেড উপভোগ করেন সবাই।
















