বরিশালে মাদকসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ০১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ১০৪ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে গাঁজা গাছ ও ইয়াবাসহ এক কিশোর ও যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
বুধবার (১৯অক্টোবর) নিউ ভাটিখানা এলাকায় কাউনিয়া থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা মৃত মোঃ জিএম মজিবর রহমানের পুত্র আরিফুর রহমান রিয়াদ (১৬) বিবির পুকুরের পূর্ব পাড় বেলভিউ গলির বাসিন্দা মোঃ আবুল কাশেম তালুকদারের পুত্র মোঃ জামান আজিম তালুকদার (১৯)।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টার দিকে নিউ ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আরিফুর রহমান রিয়াদ ও জামান আজিম তালুকদারকে গাঁজা গাছ, ৭পিস ইয়াবাও এক পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ। তিনি বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

























