সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে শেখ রাসেল বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

উপজেলার তোষাই শেখ রাসেল বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাটে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলটির প্রায় পঞ্চাশ জন শিশু শিক্ষার্থী কেক কাটে। পরে তারা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়। তাদের কোমল হাতে পেন্সিলের ছোঁয়ায় কাগজে ফুটে উঠে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি। প্রতিযোগীতা শেষে সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার ও দুপুরের খাবার তুলে দেন বিদ্যালয়টির পরিচালক নুরুন্নবী। এছাড়াও সর্বশেষে দোয়া মাহফিলের আয়োজনের করা হয়। দোয়ায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

তোষাই শেখ রাসেল বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক নুরুন্নবী বলেন, শহীদ শেখ রাসেলের নাম অনুসারেই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। তাই শেখ রাসেলের জন্মদিন বর্ণিল আয়োজনে করতে আমি সর্বোচ্চ আয়োজনের চেষ্টা করেছি। নিজস্ব অর্থায়নে এই বিদ্যালয়ে ১ শত ২৮ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঝড়ে পড়া শিশুদেরকে স্কুলমুখী করতে আমরা সব সময় বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট বেলা থেকেই একাডেমিক শিক্ষার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বেড়ে উঠুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে শেখ রাসেল বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

আপডেট সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২