বাবুগঞ্জে উপজেলা চেয়ারম্যানের সাথে জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যের সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের (বাবুগঞ্জ) নবনির্বাচিত সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলাগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাইনুল হোসেন পারভেজ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল নব-নির্বাচিত সদস্য মাইনুল হোসেন পারভেজ একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা.মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতি, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, আ’লীগ নেতা মো. ফারুক হোসেন মীর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল মজিদ মামুন মৃধা, যুবলীগ নেতা নাজবীর খান রচি, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল, সোলায়মান হোসেন, যুবলীগ নেতা মহসিন প্যাদা,রহমতপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
















