সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্র্যালী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর সকাল ১১ টায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব সঞ্জয় কুমার কুণ্ডু।
এ-সময় তিনি বলেন, ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির বঙ্গ ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা যখন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে, সে-সময় ঘাতকেরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা বঙ্গবন্ধুর আদর্শকেও হত্যা করতে চেয়েছিল; তাইতো তারা বঙ্গবন্ধুর রক্তের ধারা, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শিশুপুত্র শেখ রাসেল সহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল।
আজকের এই দিনে আমি শেখ রাসেল সহ সকল শহীদ’দের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।
এসময় শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষস্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে সমাপ্ত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, অতিঃ ডিআইজি বরিশাল রেঞ্জ জনাব ড.এ. কে. এম ইকবাল হোসেন, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার বরিশাল, জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস, সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্র্যালী অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২