সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে সরকারি-বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বান্দ রোডের শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে শিল্পকলা একাডেমীতে শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

আপডেট সময় : ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২