সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। ‘শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন, বরিশাল। এ উপলক্ষে আজ ১৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল এস এম আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে আইসিটি বিভাগের এবং জেলা শিশু একাডেমির বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরিশেষে, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২