সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

নদীতে বিষ দিয়ে মাছ শিকার কাউখালীতে সাত জেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকাররত অবস্থায় সাত জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে অভিযুক্ত সাত জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদা খাতুন রেখা অভিযুক্ত সাত জেলেকে প্রত্যেককে পঁচ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
দণ্ডিত জেলেরা হলেন, উপজেলার ডুমজুড়ি গ্রামের মালেক ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির, একই গ্রামের আয়নাল হাওলাদার এর ছেলে ছলেমান হাওলাদার, ওহাব আলি মোল্লার ছেলে এনায়েত মোল্লা,সাখাওয়াত মোল্লার ছেলে মানিক মোল্লা,আয়নাল আবেদীন এর ছেলে মিজান রহমা, দাশেরকাঠি গ্রামের রহম আলী সিকদারের ছেলে মিজান সিকদার ও গাণ্ডতা গ্রামের বারেক শেখ এর ছেলে জাকির শেখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, নদীতে ইলিশ শিকার বন্ধে অবরোধ চলাকালিন সময়ে শনিবার দিনগত গভীর রাতে সংঘবদ্ধ সাত জেলে সন্ধ্যা নদীর শাখা নদী চিড়াপাড়া নদে বিষ প্রয়োগ মাছ শিকার করছিলো। ভ্রাম্যমান আদালত নদীতে অভিযান চলাকালে ওই সাত জেলেকে হাতেনাতে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষটোপ ও মাছ শিকারের সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, আটককৃত জেলেদের নদীতে বিষ দিয়ে মাছ শিকার রত অবস্থায় আটক করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দণ্ডিত সাত জেলেকে শপথবাক্য পাঠ করিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নদীতে বিষ দিয়ে মাছ শিকার কাউখালীতে সাত জেলে আটক

আপডেট সময় : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২