সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে এক নারীকে ধর্ষণের অভিযোগে এআই আবুল বশার কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালে মামলার বিষয়ে আলাপের নামে হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বরিশাল কোতয়ালী মডেল থানার স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাশারের বিরুদ্ধে।
এই ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তার আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা এবং মামলা দায়েরকারি ও ভুক্তভোগী বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠি এলাকার বাসিন্দা।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, উপ পরিদর্শক আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর উপ পরিদর্শক আবুল বাশারের সঙ্গে একটি অভিযোগের বিষয়ে আলাপকালে পরিচয় হয় বাদীর। তখন মোবাইল নম্বর আদান প্রদান হয় দুজনের মধ্যে। ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে কথা বলতে আবুল বাশারকে ফোন করেন বাদী। তখন বাদীর অবস্থান জানতে চায় আবুল বাশার। বাদী তার অবস্থান জানালে সেখানে উপ পরিদর্শক আবুল বাশার আসে। আবুল বাশার তখন তার অফিসিয়ালি রুমে বসে কথা বলার জন্য বলেন। এরপর ভুক্তভোগী বাদীকে অফিসিয়াল রুমের কথা বলে বিকাল ৪টার দিকে নগরীর প্যারারা রোডের একটি হোটেলে নিয়ে যায়। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে কথা বলার একপর্যায়ে উপ পরিদর্শক আবুল বাশার ওই নারীকে ধর্ষণ করে। পরে বিকাল ৫টার দিকে হোটেল থেকে বের হয়ে যায় ওই নারী ভুক্তভোগী।
এদিকে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজীর অভিযোগ ছিলে এলাকাবাসীর। পাশাপাশি সে মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত অবস্থায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্তও হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এক নারীকে ধর্ষণের অভিযোগে এআই আবুল বশার কারাগারে

আপডেট সময় : ০১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২