সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নন্দিত ছাত্রনেতা রাজু ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ না পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে হতাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার ছাত্র ও যুব ‘আইকন’ আতিকুর রহমান রাজু ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ না পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। রাজু দীর্ঘ এক যুগ ধরে গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ছাত্রলীগকে সুসংগঠিত ও সুশৃঙ্খল শক্তিশালী সংগঠনে রূপান্তর করেছেন। বিগত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে রাত-দিন একাকার করে রাজু ভূমিকা রেখে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে প্রশংসিত হয়েছেন। মিষ্টভাষী,সদালপি ও বিনয়ী রাজুর সততা ও সাংগঠনিক দক্ষতা শুধু নেতা-কর্মীদেরই নয় সাধারণ মানুষেরও হৃদয় ছুয়েছে। দলমত নির্বিশেষে সবার প্রিয় ও ¯েœহভাজন হয়ে ওঠা মেধাবী ছাত্র নেতা রাজু ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে অন্যতম দাবিদার ছিলেন। গত ২০ মে অনুষ্ঠিত গুঠিয়া ইউনিয়ন যুবলীগের কাউন্সিলে তার সমর্থনে হাজারো নেতা-কর্মীর শোডাউন সবার নজর কেড়ে ছিল। নেতা-কর্মীদের ঐকান্তিক বিশ^াস ছিল ছাত্রলীগের মত যুবলীগকেও সুসংগঠিত ও গতিশীল সংগঠনে পরিণত করতে রাজুকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে আসীন করা হবে। কিন্তু সম্প্রতি ঘোষিত গুঠিয়া ইউনিয়ন যুবলীগের কমিটিতে জনপ্রিয় ও দক্ষ সংগঠক আতিকুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক না করে যুগ্ম সম্পাদক করায় নেতা-কর্মী ও সমর্থকরা হতবাক ও হতাশ হয়েছেন। তারা দক্ষ সংগঠক ও সবার ‘প্রিয়মুখ’ রাজুকে উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ কোন পদে কো-অপ্ট করার জন্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী পদ মর্যাদায় পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর কাছে জোর দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নন্দিত ছাত্রনেতা রাজু ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ না পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে হতাশা

আপডেট সময় : ১২:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২