সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশালে ইলিশ শিকার বিরোধী অভিযানিক ট্রলারে আগুন, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদীর তীরে মা ইলিশ রক্ষা অভিযান থেকে ফিরে আসা একটি প্রশাসনিক ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে মাছ ও জালসহ ট্রলারটি সম্পূর্ণ পুড়ে যায়।

জানা গেছে, ইলিশ রক্ষা অভিযানে পুলিশ ও কর্মকর্তাসহ ১৮ সদস্যের একটি টিম নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযানে নদীতে নামেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা।

এ সময় তিনি ২৫ কেজি ইলিশসহ বিপুল পরিমাণ জাল উদ্ধার করে মীরগঞ্জ ফিরে আসার পর জাল পুড়িয়ে দেন। কিছুক্ষণ পর পুলিশ ও কর্মকর্তাদের ব্যবহৃত ট্রলারে আগুন জ্বলে ওঠে।

তবে ট্রলারটি নদীতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অভিযোগ আছে, এ ট্রলারের মাঝি জব্ধ করা ইলিশ সরিয়ে ফেলার সময় ইউএনও তা টের পেয়ে ট্রলারে আগুন জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন।

বরিশাল মৎস্য অধিদপ্তর উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, অগ্নিকাণ্ডের কারণ তারা কিছুই জানেন না।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আগুনের ঘটনা স্বীকার করে বলেছেন, এর কারণ উদ্ধারে অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ইলিশ শিকার বিরোধী অভিযানিক ট্রলারে আগুন, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১২:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২