সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় পুর্ব শত্রুতার জেরে সব্জি বাগান কর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে সব্জি বাগান কর্তন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে।
জানাযায়, উপজেলার দর্জিপাড়া মৌজায় বড়বিল্লা অঞ্চলে আগা ইন্ড্রাস্ট্রিজ ওন্ড কমার্স লিমিটেড ২১.২৫ একর জমি বিভিন্ন জনের কাছ থেকে ক্রয় করে ভোগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় একাধিক ব্যক্তির নিকট চুক্তি ভিত্তিক বিভিন্ন মেয়াদে লিজ প্রদান করেন আগা কর্তৃপক্ষ। তারমধ্যে দর্জিপাড়া গ্রামের খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ নামে এক ব্যক্তির নিকট ৩ একর জমি চুক্তি ভিত্তিক ৫ বছর মেয়াদের জন্য লিজ প্রদান করেন। এর মধ্যে দেড় একর জমি দখল বুঝে চাষাবাদ করে আসছে। হঠাৎ উক্ত জমির মালিকানা দাবী জনৈক আমজাদ আলী নামে এক ব্যক্তি। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ চলে আসছিল। এব্যপারে কোম্পানির পক্ষে লিজ গ্রহীতা খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারির জন্য আদলতে আবেদন করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে গত ৪ অক্টোবর ১৪৪ ধারা জারির আদেশ দেন। এদিকে গতকাল সকালে তৃতীয় পক্ষ দর্জিপাড়া গ্রামের হাসিবুল হক গং সুযোগ বুঝে তাদের জমি দাবী করে ১৪৪ ধারা ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে জমিতে রোপণকৃত লাউ গাছ, পেপে গাছ, বেগুন গাছ সহ বিভিন্ন প্রকারের ফলন্ত বাগান কর্তন করে জমি দখল করার চেষ্টা চালায়। এসময় লিজ গ্রহীতা খবর পেয়ে জমিতে এসে এহেন কর্মকান্ড দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে হাসিবুল গং’রা পালিয়ে যায়।
এ ব্যপারে খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বাদী হয়ে দর্জিপাড়া গ্রামের আব্দুল হকে পুত্র হাসিবুল হক ও মৃত গেদু মোহাম্মদের পুত্র আব্দুল হক নামীয়সহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় পুর্ব শত্রুতার জেরে সব্জি বাগান কর্তন

আপডেট সময় : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২