সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সিরাজগঞ্জের কড্ডায় পুলিশের গাড়ি থেকে মোবাইল, টাকা ও ওয়াকিটকি ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৭১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বগুড়ার সোনাতলা থানা পুলিশের একটি টিমের কাছ থেকে ১টি ওয়াকিটকি, কিছু নগদ টাকা ও দু’টি মোবাইল ছিনতাই হয়েছে। দিনভর ছিনতাইয়ের বিষয়টি পুলিশ ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও গনমাধ্যমে জানাজানি হলে পরে পুলিশ সত্যতা স্বীকার করেন।

বুধবার (১২ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ি থেকে কড্ডা এলাকার মধ্যে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বগুড়ার সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, গত ফেব্রুয়ারি মাসে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। ওই ঘটনায় ছাত্রীর বাবা আব্দুর রশিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ ও অপহৃতের পরিবার ওই ছাত্রীর সন্ধান করছিলো। গত সোমবার ছাত্রীর পরিবার জানতে পারে মেয়েটি ঢাকায় অবস্থান করছে। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সোনাতলা থানা পুলিশ ঢাকায় উদ্ধার অভিযানে যায়। সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক ও কনস্টেবল আবুল কালাম এই অভিযানে যান। এ সময় তাদের সাথে ছাত্রীর বাবা আব্দুর রশিদ ও চাচা শহীদুল ইসলাম ছিলেন। ওই ছাত্রীকে উদ্ধার করে রাতেই তারা সোনাতলার উদ্দেশ্যে রওনা হন। তারা যমুনা সেতু পার হয়ে কড্ডার মোড়ের কাছাকাছি পৌঁছালে সড়কে পেছন থেকে তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় মাইক্রোবাসের গ্লাস ভেঙে পাথরটি ওই ছাত্রীর চাচা শহীদুলের মাথায় লাগে। তার চিৎকারে চালক গাড়ি থামালে ৭/৮ জনের একদল ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা তাদের পরিচয় দিলেও ছিনতাইকারীদল তা বিশ্বাস করেনি। তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, ১টি ওয়াকিটকি মোবাইল ফোন ও মালামাল লুট করতে গেলে কনস্টেবল কালাম তাদের বাঁধা দেন। এ সময় তার মাথায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। লুট করে তারা চলে গেলে আহত কনস্টেবল ও ওই ছাত্রীর চাচাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে থানায় ফেরেন তারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর বগুড়া থেকে ডিবি পুলিশ ও সোনাতলা থানা পুলিশ সিরাজগঞ্জে অভিযানে গেছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ছিনতাইয়ের ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ নেতৃত্বে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চলছে। তবে বুধবার সন্ধ্যা সাড়ে ১০টা পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়নি এবং ছিনতাইকারীরাও শনাক্ত হয়নি।

পুলিশ সুপার আরও বলেন, রাতে মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পুলিশের টহল থাকার কথা। এরপরও কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। এতে কারও দায়িত্বে অবহেলা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জের কড্ডায় পুলিশের গাড়ি থেকে মোবাইল, টাকা ও ওয়াকিটকি ছিনতাই

আপডেট সময় : ০৩:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২