সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় তদন্তে প্রাপ্ত মূল আসামী ইয়াসিন খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াসিন তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত হাফেজ খানের ছেলে।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম-সেবা ।পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের গুদিঘাটা মাঝেরপোল এলাকায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার মূল নায়ক গ্রেপ্তারকৃত ইয়াসিন খান। ঘটনার দিন রাতে আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। ঘটনার পরপরই প্রধান পরিকল্পনাকারী আসামী নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১০ অক্টোবর ভোর রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগের ওসি আসলাম উদ্দিন সহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হত্যার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২