সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৫-১১ বছর শিশুদের করোনার টিকাদান শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আর মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাতে ৫-১১ বছর বয়সি শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে একযোগে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের টিকাদান একার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেয়া হচ্ছে।এ পর্যায়ে উপজেলাতে ১৮ হাজার ৭৫৫ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শিশুদের স্কুল কেন্দ্রিক টিকা দেয়া হবে। পরবর্তীকালে তা কমিউনিটি পর্যায়ে দেয়া হবে। এ টিকার দুটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। এরই মধ্যে সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫-১১ বয়স সীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর টিকাকার্ড দেখালে কাছাকাছি কোনো স্কুলে টিকা দান কেন্দ্র ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ের (স্কুলবহির্ভূত শিশু) কেন্দ্র থেকে টিকা নেয়া যাবে।
কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা দেয়া হবে।

এ টিকা দান কার্যক্রম সকাল ৯ থেকে শুরু করে বিকাল ৩টায় শেষ হবে এবং চলবে আগামী মাসের ৮ নভেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ৫-১১ বছর শিশুদের করোনার টিকাদান শুরু

আপডেট সময় : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২