সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

পারলেন না সাকিব, বাংলাদেশের বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই ম্যাচ জিতলে খানিকটা আশা যা-ও বেঁচে থাকতো সেটারও আর অবকাশ রইলো না। নিউজিল্যান্ডের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ। টাইগারদের ৪৮ রানের ব্যবধানে হারিয়ে টেবিলে শীর্ষস্থান মজবুত করলো কিউইরা।

বাংলাদেশ সময় বুধবার ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাটিং করতে নেমে ডেভন কনওয়ের ৬৪ ও গ্লেন ফিলিপসের ঝড়ো ৬০ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

জবাবে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে সে রান টপকাতে পারেনি টাইগাররা। হার মেনে নেয় ৪৮ রানের। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন সাকিব আল হাসান। বাকিরা ছিলেন সুপার ফ্লপ।

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই নিজের চিরচেনা রূপ দেখিয়ে ১১ রানে বিদায় নেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শান্তর বিদায়ে হাল ধরেন লিটন দাস ও সৌমা সরকার।

প্রায় ১ বছর পর দলে ফিরে নিজের আগ্রাসী রূপটা ন্দেখাতে শুরু করেন সৌম্য। অপর প্রান্তে লিটনও ছিলেন সমান আক্রমণাত্মক। দুজন মিলে শুরু বিপদ কাটিয়ে দলকে এনে দেন ২৩ রানের জুটি।

ম্যাচের ষষ্ঠ ওভারে ১৬ বলে ২৩ রান করে লিটন বিদায় নিলে ভাঙ্গে এই জুটি। লিতনের বিদায় ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এর খানিকবাদে ১৭ বলে ২৩ রান করে বিদায় নেন সৌম্যও।

ক্রিজে এসে টিকতে পারেননি আফিফ হোসেন এবং নুরুল হাসানও। খুব দ্রুত এই দুজনের বিদায়ে নিঃসঙ্গ শেরপা হয়ে পড়েন সাকিব। বাকি পথটা দলের হারের ব্যবধানটাই কেবল কমিয়েছেন অধিনায়ক। ১৯তম ওভারে বিদায় নেওয়ার আগে ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় খেলে যান ৭০ রানের ইনিংস।

এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। এদের মধ্যে ভয়ংকর চেহারায় হাজির হন ফিন অ্যালেন। দুজন মিলে ২৫ বলে গড়েন ৪৫ রানের ঝড়ো জুটি গড়েন।

দুর্দান্ত ব্যাটিং করতে থাকা অ্যালেনকে ম্যাচের ৫ম ওভারে ফেরান পেসার শরিফুল ইসলাম। টাইগার পেসারকে তুলে মারতে গিয়ে ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করে মিডউইকেটে ইয়াসির রাব্বির হাতে ক্যাচে দেন তিনি।

তাতে অবশ্য থেমে থাকেনি রানের গতি। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তোলে নিউজিল্যান্ড। এরপর ঝড় তোলেন কনওয়ে। ৩০ বলে ফিফটি তুলে নেন কিউই ওপেনার। মার্টিন গাপটিলের সঙ্গে গড়েন ৫৪ বলে ৮২ রানের আরেকটি জুটি।

২৭ বলে ৩৪ রান করে গাপটিল আউট হলে ভাঙ্গে এই জুটি। খানিকবাদে ৪০ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৬৪ রান করে বিদায় নেনে কনওয়েও। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ফিলিপস।

বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। ২৪ বলে ২ চার আর ৫ ছক্কায় ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। তাতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে যথাক্রমে সাইফউদ্দিন ৪ ওভারে ৩৭ রানে আর এবাদত ৪০ রানে নেন সমান দুটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারলেন না সাকিব, বাংলাদেশের বিদায়

আপডেট সময় : ০৭:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২