সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
ডিমলায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যের তথ্যে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করে লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিলেন ইউএনও।

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ১৩ বছর বয়সী এক কিশোরী। ওই তরুণী একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা নামের একটি গ্রামে।

সোমবার (১০-অক্টোবর) দুপুরে ওই কিশোরীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল পাশের ইউনিয়নের একটি গ্রামের বিবাহিত এক যুবকের সাথে।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন এ বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং বাল্যবিবাহের কু-ফল সম্পর্কে বিশদ আলোচনা করে ওই শিক্ষার্থীর সাথে একান্তভাবে আলাপচারিতায় জানতে পারে জোর করে বিবাহ দিচ্ছেন তার বাবা-মা৷

পরে উপস্থিত সকলের সামনে ভুল শিকার করে ওই কিশোরীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নামায় সাক্ষর করে বাবা শহিদুল ইসলাম ও মা মমতা বেগম৷

এসময় ডিমলা থানার পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদ, পেশকার রোকনুজ্জামান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

আপডেট সময় : ০৮:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২