সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে মঙ্গলবার (১১ অক্টোবর) দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালতের নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মো. মাছুম হাওলাদার (২৬)।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে দিন রাত অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে কোন জেলেকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২