সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে ব্যাঘাত ঘটছে স্কুল, কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী ও ব্যবসা বাণিজ্যের মধ্যে। সিলেটের উপজেলা গুলোতে বিদ্যুত বিভ্রাট লাগামহীন অবস্থা। দিন কিংবা রাতেই ১ ঘন্টা বিদ্যুতের আলো দেখা যায় না। বিভাগীয় শহর সিলেটে দিনরাত মিলিয়ে ৫ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে সোমবার ৩টায় সিলেট জোনের ৮টি গ্রিডে বিদ্যুতের চাহিদা ছিল ৪৮২.৬ মেগাওয়াট। তবে সরবরাহ ছিল ৩২০.৭ মেগাওয়াট। এ হিসেবে ঘাটতি ছিল ১৬৩.৯ মেগাওয়াট। শনিবার সন্ধ্যা ৬টায় পল­ী বিদ্যুতের সিলেট অঞ্চলে ১৮০ মেগাওয়াট চাহিদার বদলে সরবরাহ ছিল ১১৮ মেগাওয়াট। এই হিসেবে ৯০ মেগাওয়াট ঘাটতি ছিল। পল­ী বিদ্যুতে ঘাটতি বেশি থাকায় শহরের চাইতে গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি।
গত চার-পাঁচ দিন লোডশেডিংয়ের কারণে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস-আদালতে কাজের ¯^াভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। গরমে মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকা থেকে বারবার লোডশেডিংয়ে পড়ার অভিযোগ আসছে।
বিদ্যুত উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, গ্রিড লাইনে বিপর্যয়ের পর থেকে বিদ্যুতের ঘাটতি বেড়েছে। আগে যেখানে দিনে ঘাটতি ছিল ২০ শতাংশ এখন তা ৪৫ শতাংশের মতো হয়ে গেছে। ঘাটতির কারণ সম্পর্কে আমাদের জানানো হয়নি। তবে যতদূর জানতে পেরেছি, গ্রিড বিপর্যয়ে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্রের সব গুলো এখনও চালু হতে পারেনি। সিলেটের কুমারগাওয়ের ২৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রও এখনও বন্ধ আছে। এছাড়া গ্যাসের চাপও অনেক কমে গেছে। এসব কারণে বিদ্যুত উৎপাদন কমে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০৫:৪০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২