জনপ্রিয়তার শীর্ষে জনতার প্রার্থী মাসুদ আলাম খান
- আপডেট সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ প্রতিনিধি
আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচন ২০২২ কে সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছে সদস্য প্রার্থী মাসুদ আলম খান । ভোটারদের কাছে দিন রাত ছুটছেন। বরিশালের অন্যান্য উপজেলার মত বাকেরগঞ্জ উপজেলার ভোটারদের মধ্যে বইছে নির্বাচনের আমেজ ও হওয়া ।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ-১ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদের সদস্য তুখোড় ছাএ নেতা সাবেক বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাকেরগঞ্জ সরকারি কলেজের এজিএস মাসুদ আলম খান প্রচার প্রচারনায় মধ্যেদিয়ে ভোটারদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন ।
এবারের জেলা পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ-১ নং ওয়ার্ডে তিনি তালা প্রতীক নিয়ে সদস্য প্রার্থী হয়েছেন। এরই মধ্যে তিনি উপজেলার প্রতিটি ভোটারদের সাথে ভোট প্রার্থনা সহ বিভিন্ন আলোচনা মতবিনিময় করেছেন। ভোটারদের কাছে প্রচার প্রচারনায় তিনি ব্যাপক সারা ফেলেছেন।
ভোটারেরাও তাকে ভোট প্রদানের জন্য আশ্বস্ত করেছেন। একাধিক ভোটার জানান এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে মাসুদ আলম খান নির্বাচিত হবেন, এমনটাই ভোটারদের প্রত্যাশা। এছাড়াও মাসুদ আলম খান
সাবেক সদস্য হিসেবে এবং সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অবদানের জন্য বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নের অধিকাংশ জনপ্রতিনিধির সমর্থন তার উপর রয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা।
বাকেরগঞ্জের জনগণের উন্নয়ন মূলক কাজের ধারা অব্যাহত রাখতে পূনরায় তিনি নির্বাচিত হবেন এমনটাই সাধারণ মানুষের আসা।
নির্বাচন নিয়ে মাসুদ আলম খান সংবাদ মাধ্যম কে জানান, আমি ভোটারদের কাছথেকে ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ আমি তালা প্রতীক নিয়ে পুনরায় সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জ কে একটি মডেল উপজেলা হিসেবে গঠন করবো, আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বরিশাল ১ বাকেরগঞ্জের সন্মানিত ভোটারগন। আমার আশা ও বিশ্বাস অবৈধ টাকার কাছে বাকেরগঞ্জের ভোটাররা মাথা নত করবেনা।
তারা যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন।
















