সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

উজিরপুরে লক্ষ্মী পূজা উপলক্ষে অনুষ্ঠিত নৌকা বাইচে লাখো দর্শনার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে উৎসবমূখর পরিবেশে উপজেলার হারতায় লক্ষ্মী পূজা উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১৬৪তম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার বিকেল ৩টায় প্রতি বছরের ন্যায় সন্ধ্যা নদীর শাখা হারতা ইউনিয়নের কঁচা নদীতে মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচ প্রায় লাখো দর্শনার্থীর হৃদয় ছুয়ে গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিচুর রহমান, শেরে বাংলা এ.কে. ফজলুল হকের দৌহিত্র আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজু, উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল, জেলা সহকারী পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমত উল্লাহ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন প্রমুখ। নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলার হারতার সাবেক ইউপি চেয়ারম্যান ডা.হরেন রায়, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল বিশ্বাস, সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা রং এর সাজানো নৌকা নিয়ে, ঢোল ও বাদ্য যন্ত্রের তালে তালে ৭টি দল অংশগ্রহন করে। এসময় নৌকা বাইচ অনুষ্ঠান উপভোগ করার জন্য স্থানীয় ও পাশর্^বর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নানা বয়সের লাখো নারী-পুরুষ নদীর দুই তীরে ও নদীতে শত শত নৌকা এবং ট্রলার নিয়ে আনন্দ উল্লানে মেতে উঠে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ নির্বিঘœ পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাদারীপুর রাজৈরের অমল সরকার ও রবির দল। দ্বিতীয় স্থান অধিকার করে কোটালীপাড়ার সনাতন বিশ্বাসের দল, তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জের মিষ্টার লাজরেষ্ট ফলিয়ার দল। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ,দ্বিতীয় পুরস্কার ৩৪ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে লক্ষ্মী পূজা উপলক্ষে অনুষ্ঠিত নৌকা বাইচে লাখো দর্শনার্থী

আপডেট সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২