নারী দিয়ে ড্রাইভারকে আকৃষ্ট করে ইজি বাইক ছিনতাই তারপর হত্যা এ ঘটনায় ৩ হত্যাকারিকে গ্রেফতার করেছে পিবিআই
- আপডেট সময় : ০৩:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৮২৬ বার পড়া হয়েছে

মোঃ আজিজুল হক( সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাসে এক ইজিবাইকের ড্রাইভার কে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ হত্যাকারিকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইন৷ভেস্টিগেশন( পিবিআই)।
চক্রটি নারী দিয়ে ইজিবাইক চালক কে আকৃষ্ট করে নির্জন স্থানে নিয়ে গিয়ে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই করে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
তিনি জানান, গত ২৫ মে ভোরে কাজের উদ্দেশ্যে তাড়াশ উপজেলার বারুহাস বাজারে যায় ইজিবাইক চালক ইসলাম।
ওইদিন রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরদিন সকালে বারুহাস সড়কের জোড়া পুকুরের মাঝখান থেকে ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলাটি তাড়াশ থানা কর্তৃক তদন্তকালে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন।
















