সংবাদ শিরোনাম ::
নলছিটিতে দীঘি থেকে গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের একটি দীঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টায় ফয়রা গ্রামের মন্দিরা দীঘি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম কবির উদ্দিন হাওলাদার (৪০) তিনি সরমহল এলাকার ফয়েজ আলী হাওলাদারের ছেলে, কবির পেশায় একজন জেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘির পাড়ে গাছ কাটতে গেলে লোকজন তার লাশ ভাসতে দেখে।পুলিশ কে খবর দেয় খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত কবিরের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
















