সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় পানিতে পরে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক শিশু মৃত্যুবরন করেছে।শনিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মাগড়া গ্রামের দেবাশীষ বাড়ৈর চার বছরের ছেলে দেবজিৎ বাড়ৈ সবার অজান্তে বাড়ির পুকুরে পরে যায়। শিশু দেবজিৎ বাড়ৈকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের স্বজনরা। পরে বাড়ির লোকজন পুকুরে দেবজিৎ বাড়ৈর মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।


























