ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় নৌ- শোভাযাত্রা, জেলা প্রশাসকের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে ঝালকাঠিতে জনসচেতনতায় বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্প্রিডবোট ও ৮টি ট্রলার নিয়ে স্থানীয় সুগন্ধা ও বিশখালি নদীর বিভিন্ন এলাকার ১০ কিলোমিটার নদীতে শোভাযাত্রা করে। সুজজ্জিত শোভাযাত্রায় ব্যানার ফেস্টুনসহ ইলিশ রক্ষায় প্রচার প্রচারণা চালানো হয়। জেলা প্রশাসক মো: জোহর আলীর নেতৃত্বে বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ,পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার সহ জেলে, মৎসজীবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশ নেয়।
আজ ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে ঝালকাঠিতেও ইলিশ বিপনন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসক বলেন সরকারি নিষেধাজ্ঞার ভিতরে যদি কেহ মা ইলিশ হত্যাকরে তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সার্বক্ষণিক ঝালকাঠি জেলায় সব নদীতে মোবাইল কোট পরিচালনা করা হবে। যাতে করে কোন জেলে বা মৌসুমী জেলেরা মা ইলিশ হত্যা করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে।
তিনি আরো বলেন যদি দেখেন কোথাও অসাধু জেলেরা মা ইলিশ হত্যা করছে আপনারা সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।
















