গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪
- আপডেট সময় : ০৯:১৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ১০১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল আলীম নামে এক পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেলেও অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।


























