সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিষেধাজ্ঞার শুরুতেই বরগুনায় ৪ জেলের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে ২২ দিন পায়রা-পদ্মা-মেঘনার নির্দিষ্ট অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

নিষেধাজ্ঞা শুরুর পর প্রথম দিনই ভোরে বরগুনা জেলার তালতলী উপজেলায় পায়রা নদীতে নামেন জেলেরা।

এসময় সেখানে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করে মৎস্য বিভাগের একটি টিম। পরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত জেলেরা হলেন- মো. সুলাইমান, জাহাঙ্গীর, দেলোয়ার মাতুব্বর ও মোশারেফ। তাদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম। তিনি বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরুতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা নদীতে অভিযানে নামে। অভিযানে ১০০ কেজি বরফ ও দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞার শুরুতেই বরগুনায় ৪ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২