সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজাপুরে দোলনায় ঝুলতে গিয়ে গলায় ফাঁস শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় দোলনায় ঝুলতে গিয়ে রশিতে গলায় ফাঁস পড়ে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ শিশুর নাম মারিয়া আক্তার টুনু। সে উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মো. মনজুরুল খানের মেয়ে ও ১২নং নৈকাঠি নোমপারা সরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও মারিয়া আক্তার টুনুর চাচা মো. মনির খান জানায়, বাড়ির পাশের একটি বাগানে সুপারি গাছের সাথে রশি বেধে দোলনা তৈরী করেন টুনু। বৃহস্পতিবার সকালে নিজের তৈরী ঐ দোলনায় ঝুলতে গিয়ে দোলনার রশি গলায় জড়িয়ে ফাঁস পড়ে ঝুলে থাকে টুনু। এ সময় মনি আক্তার নামে বাড়ির একটি মেয়ে ঘটনাটি দেখে সবাইকে জানায়। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় টুনুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টুনুকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে দোলনায় ঝুলতে গিয়ে গলায় ফাঁস শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২