সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৯০ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আজিজুল হক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ঐ গ্রামের মৃত বাতাসু মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, দুপুরে আজিজুল গৃহস্থালির কাজের জন্য বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটার এক পর্যায়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তাঁর পড়ে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
















