সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরগুনায় ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় নিজের বাইকে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাথরঘাটা (বরগুনা): বৈধ কাগজপত্র দেখাতে না পেরে ও হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ মামলা দিতে চাইলে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে‌।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাকচিড়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সুপারের মধস্থতায় বিষয়টি সমাধান করা হয়।

মোটরসাইকেলের মালিক আনিছুর রহমান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মজিবুর রহমান মোল্লার ছেলে।

আনিছুর রহমান বলেন, মঠবাড়িয়া থেকে কাকচিড়া হয়ে পাথরঘাটা আসার সময় ঝালিয়াঘাটা এলাকায় পৌঁছালে ট্রাফিক পুলিশ আমাকে মোটরসাইকেল থামাতে বলে এবং কাগজ দেখতে চায়। এ সময় সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকায় আমি সব কাগজ দেখানোর জন্য কিছুটা সময় চাই। কিন্তু তিনি তাতে রাজি না হয়ে আমার কাছে টাকা চান।

তিনি আরও বলেন, আমি তাকে এক হাজার টাকা দিলে তিনি আরও বেশি টাকা দাবি করেন। টাকা না দিলে গাড়ি থানায় নিয়ে যাবেন এবং বড় মামলা দেবেন বলেও হুমকি দেন। ট্রাফিক পুলিশ টাকা চাওয়ার কারণে আমি নিজের মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেই এবং প্রতিজ্ঞা করেছি আর মোটরসাইকেল চালাব না। রাস্তায় নামলেই যদি ট্রাফিক পুলিশকে টাকা দিতে হয় তাহলে মোটরসাইকেল চালিয়ে লাভ কি?

এদিকে অভিযুক্ত শাহ আলম টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, তার কাছে কোনো টাকা চাওয়া হয়নি। মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তা না দিয়ে তিনি আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও মোটরসাইকেলটি আংশিক পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় নিজের বাইকে আগুন

আপডেট সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২