সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

উন্নয়নের স্বার্থে তালা মার্কায় ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান কাজী দুলাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী মাইনুল হোসেন পারভেজ মৃধার পক্ষে ভোট চাইলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

তিনি বুধবার সকাল ১১ টায় রহমতপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে রহমতপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও চেয়ারম্যানকে নিয়ে একাত্মতা প্রকাশ করে তালা প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করেন।

এসময় কাজী দুলাল বলেন, ৩ নং ওয়ার্ডের জনপদের উন্নয়নের স্বার্থে তালা প্রতীকে ভোট দিন। তিনি বলেন বিগত দিনের বিভিন্ন নির্বাচনে আমার সহকর্মী রাজনৈতিক নেতা বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন হোসেন স্বপন দলীয় সিদ্ধান্তের বাইরে দলীয় প্রার্থীর বিপরীতে একজন প্রার্থী দাঁড় করিয়ে দেন! এবারও তিনি তাই করলেন। আমরা আশা করবো তিনি তার ভুল বুঝতে পেরে মাইনুল হোসেন পারভেজ এর পক্ষে সমর্থন দিবেন।

এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তালা প্রতীকের প্রার্থী মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা সহ রহমতপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর বরিশাল জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ৩ নং ওয়ার্ডে ( বাবুগঞ্জ) দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। একজন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপর জন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আকন হাতী প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই ওয়ার্ডে উপজেলার ৬ টি ইউনিয়ন ও উপজেলা পরিষদ মিলে ৮১ জন ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উন্নয়নের স্বার্থে তালা মার্কায় ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান কাজী দুলাল

আপডেট সময় : ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২