সংবাদ শিরোনাম ::
নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ১০১ বার পড়া হয়েছে

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার
সলিমাবাদ ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নাবিলা নুহাত চৈতী।এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল, গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সম্রাট সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
















