সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পিরোজপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রসমাজ নেতা গ্রেফাতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ধর্ষণের অভিযোগে উপজেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব জহির উদ্দিন অন্তুকে গ্রেফতার করেছে পুলিশ। অন্তুর ধর্ষণে শিকার অন্তঃসত্ত্বা (২১) এক নারী থানায় মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতার করে অন্তুকে।

মোঃ জহির হোসেন অন্তু (৩০) ভান্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর-পূর্ব ভান্ডারিয়ার মোঃ মোশারফ সরদারের পুত্র। জহির উদ্দিন অন্তু জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের উপজেলা সদস্য সচিব। ধর্ষণ মামলায় অন্তুকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস।

থানা ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার পরিবার নিয়ে সরকারি ঘরে ২০০৭ সাল থেকে বসবাস করে আসছে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী। গত বছর অভিযুক্ত জহির হোসেনের সাথে ভান্ডারিয়া পার্কে পরিচয় হয় ভূক্তভোগীর। এ বছর ১৫ এপ্রিল থেকে কিছুদিন পর পরই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন জহির। এক পর্যায়ে সে অন্তঃসত্তা হয়ে বিয়ের দাবি জানালে জহির তাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে ভূক্তভোগী নিজেই বাদী হয়ে সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অন্তুকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করছে।

উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ‪রাহাত জোমাদ্দার বলেন, জহির হোসেন অন্তু ভান্ডারিয়া উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব এর দায়িত্বে আছেন। আমি তার এ ঘটনাটি শুনলাম আপনার কাছে। খোঁজ নিয়ে পরে জানানো যাবে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হলে তাকে রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রসমাজ নেতা গ্রেফাতার

আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২