সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ১১৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় কন্যা শিশু দিবসের সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ দৌলাতুন নেছা নাজমা, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম সহ অনেকে।


























