সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, তাহলে জোট বেঁধে অত্যাচার নির্যাতন করবে।

তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে ওরা (বিএনপি) গরু পুড়িয়ে মেরেছে। নারীদের সম্ভ্রমহানি করে, ইজ্জ্বত বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েও রক্ষা পাননি। মানুষের সম্পদ লুট করেছে। সেই সব কথা মির্জা ফখরুল ভুলে গেলেও মানুষ ভুলেনি।’

ভোলায় রোববার বিকালে কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে অনেক ঐতিহাসিক কাজ করেছি। ২০০৮ সাল থেকে টানা তিন বারে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করব।’

এ সময় তোফায়েল তার দুটি স্বপ্নের কথা তুলে ধরে বলেন, নদী ভাঙন থেকে রক্ষা করে একটি স্বপ্ন পূরণ করেছি। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হলে দ্বিতীয় স্বপ্ন পূরণ হবে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আমীর হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে

আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২