সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পটুয়াখালীতে ওঝার কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের নামে ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জ এলাকার ওই নারীর স্বামীর সঙ্গে বিরোধ চলছে। বিয়ের কিছুদিন পরেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী স্বামীকে ‘বাগে আনতে’ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জের ফকির (ওঝা) শহিদুলের কাছে আসেন।

২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে যান এবং আসামিরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁদের সহায়তা করেন আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। ভয়ে ওই নারী কাউকে কিছু বলেননি। অবশেষে পরিবারের সম্মতিক্রমে শনিবার কলাপাড়া থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে তিনি থানায় অভিযোগ দেন।

এই অভিযোগের ভিত্তিতে ভোরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে ওঝার কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৩:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২