সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার

শাকিব-বুবলীর বিচ্ছেদও হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তারা।

শাকিব খান দুদিন আগে তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন।

সেদিনই শবনম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন।

ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।
শাকিব খান ও শবনম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর কাছে দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী।

‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।
যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির প্রমাণ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনাম বুবলীর মন্তব্যও পাওয়া যায়নি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিব-বুবলীর বিচ্ছেদও হয়েছে

আপডেট সময় : ১০:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২