সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরশাদ মামুন , লালমোহন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে এবং আলোকিত হবে। শেখ হাসিনার কল্যাণে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রীর জন্যই দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে।

শুক্রবার বিকালে ভোলার লালমোহনে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ দেশ অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এই দেশ।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে একজন অনন্য রাষ্ট্র প্রধান। তিনি রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশের মানুষ নিরাপদে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তোফিক ই-লাহী চৌধুরী,

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমূখ। খেলায় ৩-২ গোলে কালমা ইউনিয়ন একাদশককে হারিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ জয় লাভ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২