সংবাদ শিরোনাম ::
ভালুকায় বাংলাদেশ নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে

–এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ অর্জন করায় ময়মনসিংহে যাওয়ার পথে ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসষ্ঠ্যান্ড এলাকায় তাদের কে ফুল দিয়ে বরন করে নেন স্হানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ড.শেলিনা রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম সহ শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়ামোদী গণ উপস্থিত ছিলেন ।


























