সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ তাকরীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়। হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাও: আব্দুর রহমানের ছেলে।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশ গ্রহণ করে। ওই প্রতিযোগীতায় অংশ নিয়ে নাগরপুরের কৃতিসন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৩য় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়ছার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, তাকরীমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লক্ষ টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লক্ষ ও উপজেলা প্রশাসানের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ তাকরীম

আপডেট সময় : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২