সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অনুমোদনহীন ওয়াকিটকি ব্যবহার বন্ধে বিটিআরসির কঠোর নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) অনুমোদনহীন ওয়াকিটকি সেট (পিএমআর ও এসবিআর) কেনাবেচা ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

অনেক ক্ষেত্রে এ ধরনের ওয়াকিটকি রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকিও হতে পারে উল্লেখ করে সংস্থাটি এর ব্যবহার বন্ধে এ কঠোর নির্দেশনা দিয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় সংস্থাটি।

এতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) এর ধারা ৫৫(১) অনুযায়ী কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া বাংলাদেশ ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমা বা আকাশসীমায় বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করবেন না বা কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশন বরাদ্দ করা ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করবেন না।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়, ‘আইনের উপরোক্ত বিধানের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুকূলে আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে ওয়াকিটকি সেট আমদানি ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন ব্যতীত বিভিন্ন তরঙ্গে ব্যবহার্য ওয়াকিটকি সেট (পিএমআর ও এসবিআর) ক্রয়, বিক্রয় এবং ব্যবহার সরাসরি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) এর লঙ্ঘন।

এতে আরও বলা হয়, ‘অনেক ক্ষেত্রে তা রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকিও হতে পারে। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এরই মধ্যে একাধিকবার দেশের বহুল প্রচারিত বিভিন্ন দৈনিক সংবাদপত্র, বিটিআরসির ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে, টিভি স্ক্রলে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে এবং দেশের সব মোবাইল ফোন গ্রাহককে এ সম্পর্কিত এসএমএস পাঠানো হয়েছে।’

‘এ ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) অনুযায়ী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনুমোদনহীন ওয়াকিটকি ব্যবহার বন্ধে বিটিআরসির কঠোর নির্দেশনা

আপডেট সময় : ১২:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২