বাকেরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১১১ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের (পিপিএম) বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাকেরগঞ্জ থানার আয়োজনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেলের সঞ্চালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) মোঃ আলমগীর হোসেন, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান জোমাদ্দার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল কুমার দাস ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার শীল, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, অর্পণা রায় চৌধুরী মুনমুন, সাংবাদিক উত্তম কুমার দাস প্রমুখ। এছাড়াও সভায় এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, থানায় কর্মরত অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


























