সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

তথ্য অধিকার আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে-জেলা প্রশাসক, ঝালকাঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেছেন, ‘বৈষম্যহীন, ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার জন্যই দেশ স্বাধীন হয়েছিল। সেই বৈষম্যহীন একটি দেশ প্রতিষ্ঠা করার জন্য তথ্য অধিকার আইন প্রনয়ন করা হয়েছে। যদি আমরা এই আইনটির সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে বৈষম্য অনেকটা কমবে, আমাদের মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।’ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সকল দপ্তরের নাগরিক সনদ, তথ্য বাতায়নসহ সকল তথ্য স্ব-উদ্যোগে প্রকাশ ও নিয়মিত হালনাগাদ করতে হবে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে আইনের শাসন বাস্তবায়িত হবে। অনেক দপ্তরেরই তথ্য প্রদানে অনাগ্রহ দেখা যায়। কিন্তু বিদ্যমান আইন ও সরকারী বিধান লংঘন করা যাবে না, এবিষয়ে সকলকে আরো সচেতন হতে হবে। অন্যদিকে তথ্য অধিকার সম্পর্কে সাধারণ জনগণ অনেকেই অবগত নয়। এজন্য তথ্য কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আরো প্রচারণা বাড়াতে হবে।’

সভায় টিআইবি’র উপস্থাপিত ‘ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ-২০২২’ প্রতিবেদনের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘টিআইবির গতবছরের ওয়েবপোর্টালের পর্যবেক্ষণ রিপোর্টে যে চিত্র পাওয়া গিয়েছিল তার তুলনায় এবারের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ রিপোর্টে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ি অনেক দপ্তরের ওয়েব পোর্টাল (তথ্য বাতায়ন) হালনাগাদ করা নেই। সকল দপ্তরের ওয়েবপোর্টাল দ্রুত হালানাগাদ করতে হবে। নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তালিকা আমরা মন্ত্রনালয়ে প্রেরণ করা হবে।’

এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন। সভায় ‘ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ-২০২২’ শিরোনামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান। প্রতিবেদনে ঝালকাঠি জেলা প্রশাসন ও এর ৪টি উপজেলা প্রশাসনের আওতাধীন সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদের চিত্র তুলে ধরা হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে টিআইবি থেকে প্রকাশিত ধারণাপত্র এবং সুপারিশসমূহ উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির সভাপতি ড. কামরুন্নেছা আজাদ। এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত বিষয় উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার, সহকারী কমিশনার সায়েম ইমরান, ঝন্টু বিকাশ চাকমা, ঝালকাঠি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, ব্র্যাকের জেলা সমন্বয়কারি মো. মোতাহার হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্য অধিকার আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে-জেলা প্রশাসক, ঝালকাঠি

আপডেট সময় : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২