সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশাল আদালত চত্বরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আদালত চত্বরে পার্কিং করে রাখা মোটরসাইকেলের মধ্যে ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশের সঠিক তদন্তে ফেঁসে গেলো দুর্ধর্ষ মাদক বিক্রেতা জাহিদ মীর (৩০)।

এ ঘটনায় রবিবার দিবাগত রাতে নগরীর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে মাদক বিক্রেতা জাহিদকে গ্রেফতারের জন্য রাতেই তার গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়িতে জাহিদের অবস্থান নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সগীর হোসেন বলেন, মামলায় উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন মুন্ডুপাশা গ্রামের আব্দুল হাই মীরের ছেলে জাহিদ মীরকে আসামি করা হয়েছে। তাকে (জাহিদ) গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সূত্রমতে, উজিরপুর উপজেলার সরকারী শেরে বাংলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রিতে বাঁধা প্রদান করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মাহমুদ আউয়াল খান। এনিয়ে সৃষ্ট বিরোধের জেরধরে মাদক বিক্রেতা জাহিদ মীর, আরিফ মীর, মারজু বিশ্বাস, শান্ত মৃধা ও মোঃ হোসেনসহ তাদের সহযোগীরা গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ছাত্রলীগ নেতার বড় ভাই শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক করিম খানের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেও পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেননি। ফলে আদালতে মামলা দায়েরের জন্য রবিবার দুপুরে করিম খান বরিশাল আদালত চত্বরে তার ব্যবহৃত মোটরসাইকেল পার্কিং করে আইনজীবীর সাথে দেখা করতে যান।

এ সুযোগে আদালত চত্বরের মধ্যে বসেই তার (করিম) মোটরসাইকেলের মধ্যে ইয়াবা রেখে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। প্রায় একঘন্টাপর করিম খান তার মোটরসাইকেলের কাছে আসলে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে তার মোটরসাইকেল তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় এনিয়ে গভীর তদন্ত করা হয়। একপর্যায়ে রহস্যের জট খুলে যাওয়ায় জাহিদ মীরকে আসামি করে রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল আদালত চত্বরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

আপডেট সময় : ১২:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২