জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তালা প্রতীক পেয়েছেন মাইনুল হোসেন পারভেজ মৃধা
- আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে (৩নং ওয়ার্ড) বাবুগঞ্জ থেকে সদস্য পদে তালা প্রতীক পেয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ মৃধা।
সোমবার বিকালে বরিশাল জেলা জৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এর কাজ থেকে তালা প্রতীক গ্রহণ করেন পারভেজ মৃধা।
এসময় প্রস্তাবকারী ও সমর্থনকারী সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাইনুল হোসেন পারভেজ মৃধা ২০১৯ সালে উপ-নির্বাচনে ১১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তালা প্রতীক পেয়ে বাবুগঞ্জ উপজেলাবাসীর কাজে দোয়া চেয়ে পারভেজ মৃধা বলেন, আমি বিগত মেয়াদে জেলা পরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। এবছর ৬ ইউনিয়নের ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি। আশা করছি গত বছরের ন্যায় এবারও ভোটাররা তাদের মুল্যবান ভোট তালা প্রতীকে দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ
















