রাজাপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে মানসিক রোগী স্বামী আটক
- আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকায় শারমিন বেগম (২৫) নামে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী মোঃ হাসানের বিরুদ্ধে।
রোববার দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করেছে।
হাসান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে ,পেশায় রিক্সাচালক। শারমিন সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নের দক্ষিণ কিস্তাকাঠি শাচিলাপুর গ্রামের মৃত মনির খানের মেয়ে।
নিহত গৃহবধূর চাচী রেনু বেগম বলেন ,হাসান নেশা করতো শুনছি এবং মানসিক রোগী হাসানের মা তিন বছর আগে নিজ গৃহে আত্মহত্যা করেন এরপর তার বাবা মারা যান।
বাবা মারা যাওয়ার পর শশুর ও মারা যান।
মানসিক সমস্যার জন্য হাসানকে বরিশালে অনেক ডাক্তার দেখিয়েছেন হাসানের শাশুড়ি।
বাবা, মা, শশুর মারা যাওয়ার পরে হাসান ভেঙে পড়েন।নিহত শারমিনের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
হাসান প্রায়ই স্ত্রী শারমিনকে নানা কারনে নির্যাতন করে আসছিলো। রোববার দুপুর স্বামীকে পারিবারিক বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে হাসান তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নিজ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীর মরহেদ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
















