সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাবুগঞ্জে আগুনে পুড়ে দুইটি দোকান ও একটি ঘর ভস্মীভূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ২৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে দুটি দোকান ও একটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে রোববার সকালে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল পৌনে ৬ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজারের পশ্চিম প্রান্তে আগুন লাগে। এসময় লোকজন বাবুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজনের চেষ্টায় ১ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ২ টি দোকান ও ১ টি ঘর পুরে ভস্মীভূত হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর কারনে আগুনের উৎপত্তি হতে পারে বলে ধারণা করছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাবুগঞ্জ থানার অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

আগুনে লিটু খানের বসতঘর, কাইয়ুমের মোবাইল সার্ভিসিং এর দোকান, বাবুগঞ্জের সর্ববৃহৎ টেইলারের দোকান হিজবুল্লাহ টেইলার্স এ্যান্ড ক্লোথ স্টোর সম্পুন্ন পুরে গেছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আবুল হোসেনের বেডিং এর দোকান ও সাইদুর রহমান মৃধার স্টোরেজ এর দোকান এবং লিটন হাওলাদার এর চালের দোকান।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতি, মহানগর জামায়েত এর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

পরে বিকাল ৩ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, বরিশাল জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা নেছার উদ্দিন খান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে আগুনে পুড়ে দুইটি দোকান ও একটি ঘর ভস্মীভূত

আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২