সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরিশালে প্রতিমন্ত্রীর গাড়িবহরে বাইক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল প্রতিনিধি:: বরিশালে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে রওনা হওয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ির বহরে সাথে থাকা বাইক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার নগরীর চাঁদমারী এলাকায় দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন।

নিহত মো. রাকিবুল হাসান রাসেল (৩২) নগরীর নবগ্রাম রোড সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. রিয়াজ হোসেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম অনুসারী ছাত্রলীগ নেতা রিয়াজ বলেন, রাসেল ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সে যুবলীগের রাজনীতিত করতেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী ছিলো রাসেল।

কোতয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শনের উদ্দেশে রওনা দেন। তার গাড়ি বহরের সাথে রাসেলও বাইক নিয়ে রওনা দেন।

ওসি জানান, ওয়ার ওয়েরাস্তার বিপরীত লেন দিয়ে বাইক নিয়ে বহরের পিছু নেন রাসেল। তখন থামানো একটি অটোররিক্সার সাথে সংঘর্ষে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

রাসেলের ভাই রাজ্জাক ওই একই তথ্য জানিয়ে বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ঢাকায় চিকিৎসা করিয়েছেন। কিন্তু ভাইকে বাঁচানো যায়নি।

রাজ্জাক বলেন, ভাই রাসেলের লাশ বর্তমানে ঢাকা রয়েছে। বরিশাল কোতয়ালি মডেল থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে যাওয়া পর ঢাকা থেকে লাশ বরিশালে নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রতিমন্ত্রীর গাড়িবহরে বাইক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট সময় : ০৬:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২